শিলিগুড়ি শহরে নির্বাচনে ইস্যু হয়ে উঠছে ডেঙ্গু আতঙ্ক, বিপাকে অশোক - The News Lion

শিলিগুড়ি শহরে নির্বাচনে ইস্যু হয়ে উঠছে ডেঙ্গু আতঙ্ক, বিপাকে অশোক

 


দি নিউজ লায়ন;  নির্বাচনের শহরে ইস্যু হয়ে উঠছে ডেঙ্গু।শিলিগুড়িতে গ্রীষ্মের পারদ চড়তে না চড়তেই মশার উৎপাতে বেসামাল অবস্থায় ডেঙ্গুর আতঙ্ক ভাবাচ্ছে শিলিগুড়িবাসীকে।  মশার উৎপাত তিল ঠাই দুষ্কর শহরবাসীর।আর মশার উপদ্রব নির্বাচনী লড়াইতেও বিপাকে ফেলছে এবারে অশোককে। চলতি বছরে অশোকের ঢিলেমির জেরে বেকায়দায় তড়িঘড়ি বৈঠক ডেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নেমেছে প্রশাসকের দায়িত্ব নিয়েই সুরেন্দ্র গুপ্তা প্রশাসনিক আধিকারিকর মঙ্গলবার পুর কমিশনার সোনার ওয়াংদি ভুটিয়া জানান প্রতি বোরো অফিসারদের সঙ্গে বৈঠক হয়েছে। 


মশার উপদ্রব অস্বাভাবিক বৃদ্ধির পর সমস্ত এলাকায় ফগিং ও স্প্রেতে জোড় আনার কথা বলা হয়েছে। সপ্তাহে একদিন পুর আধিকারিকদের নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার জানায় সংক্রমিত এলাকাগুলি আলাদা করে চিহ্নিত করে এখানে স্প্রেয়িং ও ফগিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছর ২০সন বিষে বিষ হলেও শিলিগুড়ি বাসীর ক্ষেত্রে ডেঙ্গুর হাত থেকে কিছুটা রেহাই মেলে  রাজ্যের নির্দেশে করোনা জেরে লাগাতার জীবানুনাশক ব্যবহারে। তবে এ বছর নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর থেকে প্রশাসকের দায়িত্ব ভুলে ভোট প্রচারে নেমে পড়েন অশোক বাবু।


 তবে এবার সেই ভোট প্রচারে গিয়েই ডেঙ্গু কাঁটা বিধছে অশোককে।নিকাশী নালা অপরিচ্ছন্ন থাকায় মশার উপদ্রব শিলিগুড়ি বাসীকে বিরূপ করছে। শিলিগুড়ি গৃহবধূ গৌরী দাস জানাচ্ছেন নির্বাচনের আগে সবাই রাস্তাঘাট নিকাশী নালা পরিষ্কারের প্রতিশ্রুতি দেয়। তবে বিগত পাঁচ বছর যিনি ক্ষমতায় ছিলেন সেসবের দিকে নজর দেননি তিনি। একই মন্তব্য শিক্ষক দীপক গুহ ও কলেজ ছাত্রী রেশমা পারভীনের। পুর কমিশনার জানান ২০তে করোনার সতর্কতা নেওয়ায় আগাম নালা নর্দমা পরিষ্কার হওয়ায়  ডেঙ্গুর থেকেও রেহাই মিলেছে। ২০১৯এ যে সমস্ত সংক্রমিত এলাকাগুলি ছিল সেসব এলাকায় স্প্রে ও ফগিং বাড়ানোর কথা বলা হয়েছে।সর্বত ভাবে নজরদারি বাড়েনো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.